ঝগড়া থামাতে গিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গত শনিবার ঝগড়া থামাতে গিয়ে আবদুল খালেক (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গতকাল রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার বিকেলে মাদ্রাসাপাড়া গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে অভিভাবকদের বাগ্বিতণ্ডা থামাতে গিয়ে খালেক মারা যান।
তবে খালেকের মেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মল্লিকা বেগম অভিযোগ করে বলেন, ‘তাঁর বাবা ঝগড়া থামাতে গেলে প্রতিপক্ষের কিলঘুষিতে ঘটনাস্থলে নিহত হন।’ তবে ওই গ্রামের জাহিদুল ইসলামসহ আরও অনেকে বলেন, ঝগড়া থামাতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে খালেকের মৃত্যু হয়েছে।