ঝপঝপিয়া নদী থেকে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার দাকোপ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ঝপঝপিয়া নদী থেকে আজ বৃহস্পতিবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, এই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছরের মতো। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন প্রথম আলোকে বলেন, ঝপঝপিয়া নদীর পানখালী পন্টুনের কাছে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরনে একটি কালো গেঞ্জি আছে। লাশটা অনেকটা পচে গেছে।
ওসি বলেন, লাশটি সাগর থেকে ভেসে আসা কোনো জেলের বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বোঝা যাবে। এ বিষয়ে দাকোপ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।