ঝালকাঠিতে ছাত্রলীগের তিন নেতাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ববিরোধের জের ধরে ঝালকাঠি শহরে গত শনিবার রাতে ছাত্রলীগের তিন নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের উপপাঠাগারবিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ (২২), সদস্য কাদী সানি (২১) ও সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (২২)। সাব্বির আহমেদ ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে শহরের কালীবাড়ি মন্দির এলাকায় সাব্বির বন্ধুদের নিয়ে ব্যাডমিন্টন খেলছিলেন। সাড়ে নয়টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক বাতি নিভে যায়। মুখোশ পরা চার থেকে পাঁচ ব্যক্তি হকিস্টিক ও জিআই পাইপ নিয়ে হামলা চালায়। তারা সাব্বির, কাদী সানি ও মেহেদী হাসানকে মারধর করে।