ঝালকাঠিতে মন্দির ভাঙচুরের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠিতে এক শিল্পপতির বিরুদ্ধে কালীমন্দির ভেঙে ফেলার অভিযোগ তুলেছে সদর উপজেলা পূজা উদ্যাপন কমিটি।
গতকাল শনিবার বেলা ১১টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সদর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হালদার বলেন, ঢাকার ব্যবসায়ী তৌহিদুল ইসলাম দুয়ারি ও তাঁর ভগ্নিপতি মহসিন বাকলাইয়ের নেতৃত্বে ৮-১০ জন ১১ মে বাসন্ডা ইউনিয়নে আগলপাশা গ্রামে দেবোত্তর সম্পত্তিতে স্থাপিত শত বছরের কালীমন্দির ভেঙে ফেলে।
তৌহিদুল ইসলাম দুয়ারির সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। মহসিন বাকলাই বলেন, এখানে কোনো দিনও মন্দির ছিল না। তাই ভাঙার প্রশ্ন আসেনি।