ঝালকাঠিতে মন্দিরে প্রতিমা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার যদু বণিকের বাড়ির সর্বজনীন মনসা মন্দিরে হামলা চালিয়ে একটি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফিরোজ আকন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে মন্দিরের পাশের বাড়ির বাসিন্দা ফিরোজ আকনের নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল মন্দিরে ঢোকে। তারা মন্দিরে থাকা মনসা প্রতিমার সখীর মূর্তি এবং মন্দিরের বিভিন্ন অংশ ভাঙচুর করে। এ ঘটনায় মন্দিরের পরিচালক শিবেশ্বর দত্ত বণিক বাদী হয়ে ঝালকাঠি থানায় গতকাল বুধবার মামলা করেছেন। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমণি চাকমা বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।