ঝিকরগাছায় বন্ধুর হাতে তরুণ গুলিবিদ্ধ
যশোরের ঝিকরগাছা প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার সকালে লিটন হোসেন (২৫) নামের এক তরুণকে গুলি করেছেন তাঁর এক বন্ধু। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকায় পাঠানোর হয়েছে। গুলিবিদ্ধ লিটন যশোর শহরের শংকরপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে লিটন, ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মো. বাবু ও টোকন একই মোটরসাইকেলে করে ঝিকরগাছা বাজারে যান। সেখানে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু পিস্তল ঠেকিয়ে লিটনের পেটে গুলি করে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় স্থানীয় বাসিন্দারা লিটনকে প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে যশোর জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহম্মেদ বলেন, বাবু ও টোকন পলাতক