ঝিগাতলায় দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ঝিগাতলায় আজ রোববার দিনেদুপুরে এক চামড়া ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

নিহত ব্যবসায়ীর নাম আফজাল হোসেন সাত্তার (আনুমানিক ৩৭)। তিনি পরিবারসহ হাজারীবাগের ট্যানারি মোড়ের ৮২ নম্বর বাড়িতে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, আজ বেলা পৌনে দুইটার দিকে হাজারীবাগের নিজ বাড়ি থেকে বের হন আফজাল। হেঁটে ঝিগাতলা তিন মাথা মসজিদ গেটের সামনে পেঁৗছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তঁার মাথায় লাগে। খবর পেয়ে তাঁর ভাই সাইদুল হক ও ছেলে ইশতিয়াক তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, আফজাল হোসেনের লাশ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রয়েছে।

আফজাল হোসেনের ভাই সাইদুল কাঁদতে কাঁদতে সাংবাদিকদের জানান, তাঁর ভাই যুবদল করতেন। রাজনৈতিক প্রতিপক্ষের লোকেরা তাঁর ভাইকে হত্যা করে থাকতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।