ঝিনাইগাতীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গতকাল সোমবার দেশে তৈরি অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন এরশাদ আলী, মিন্টু মিয়া, আফাজ উদ্দিন, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, নবী হোসেন, আছমত আলী ও উজ্জ্বল মিয়া।
পুলিশ জানায়, গতকাল ভোরে গজনী অবকাশকেন্দ্র এলাকায় ডাকাতির প্রস্তুতি ও সমবেত হওয়ার প্রাক্কালে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি রামদা, তিনটি ছুরি, একটি চাপাতি, তিনটি লম্বা রড ও ছয়টি মুঠোফোন উদ্ধার করা হয়।