ঝিনাইগাতীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের মামলায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলার মালিঝিকান্দা খামারপাড়া গ্রামের মো. আলাউদ্দিন (২৪) ও নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের মো. শাহীন মিয়া (২০)।
২০১৪ সালের নভেম্বর মাসের কোনো একদিন মালিঝিকান্দা ইউনিয়নের তিনআনী বাজার গ্রামের একটি বাগানের ভেতর ধর্ষণের এ ঘটনা ঘটে। ধর্ষণকারীরা পরে ধর্ষণের ঘটনার ভিডিও চিত্র মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীটির নানি বাদী হয়ে গ্রেপ্তার দুই যুবকসহ পাঁচজনের বিরুদ্ধে ৮ ডিসেম্বর রাতে ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করেন।