ঝিনাইদহে খেত থেকে পানচাষির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামে গতকাল বুধবার পানখেত থেকে এক পানচাষির লাশ উদ্ধার করা হয়েছে। জমিতে পান ওঠাতে গিয়ে চোরের হাতে তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহত ব্যক্তির নাম পরেশ দাস (৪০)। তিনি দুলালমুন্দিয়া গ্রামের মৃত নির্মল দাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুলালমুন্দিয়া মাঠে তিনি ১৭ শতক জমিতে পানের চাষ করেছেন। বুধবার ভোরে পরেশ ওই বরজে পান ওঠানোর জন্য যান। এরপর আর বাড়ি ফেরেননি। কিছুক্ষণ পর মাঠে কর্মরত অন্য কৃষকেরা বরজের মধ্যে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর তাঁকে সেখানে ফেলে রাখা হয়।