ঝিনাইদহে চারজন আটক, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চারজনকে আটক করেছে র‍্যাব।

গতকাল শনিবার ভোররাতে ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রামের একটি মেহগনির বাগান থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের নরেন্দ্রনাথ শিকদারের ছেলে তিব্বত শিকদার (৪৫), একই গ্রামের ঠাকুর সরকারের ছেলে কুমোদ সরকার (২৬), কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে শুকানুর রহমান (৩০) ও মাগুরার শালিখা উপজেলার থৈইপাড়া গ্রামের বিমল বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাস (৩৫)।

ঝিনাইদহ র‍্যাব-৬-এর কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রামের একটি মেহগনির বাগানে একদল ডাকাত নাশকতা ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে তাঁরা দ্রুত ওই স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি রাইফেল, একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, একটি হাঁসুয়া ও নয়টি গুলি।