ঝিনাইদহে জুয়া বন্ধ ও জড়িতদের আটকের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে মেলার নামে প্রকাশ্যে চলা জুয়ার আসর বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। জেলার মুখ্য বিচারিক হাকিম মো. জাকির হোসেন গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।

এ বিষয়ে ব্যবস্থা​ নিতে আদেশের কপি জেলার বিভিন্ন থানার ওসি কাছে পাঠানো হয়েছে। আদেশে বলা হয়, পত্রিকা ও বিভিন্ন মাধ্যমে আদালত জেনেছেন যে ঝিনাইদহ শহরের নিউ একাডেমি স্কুল মাঠ, শৈলকুপার বসন্তপুর, ভাটইবাজার, হরিণাকুণ্ডু ও মহেশপুরের বলিভাদ্রপুর এলাকায় জুয়ার আসর বসানো হয়েছে। প্রকাশ্যে স্থানে জুয়ার আসর বসানো ১৮৬৭-এর (৩) ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এসব জুয়ার আসরে তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসক্ত হয়ে সামাজিক ব্যাধির সৃষ্টি করছে। এতে আইনশৃঙ্খলার অবনতি ও সামাজিক অবক্ষয় ঘটছে। আদালত ১৮৬৭-এর (৫) ধারা অনুযায়ী থানার ওসিদের জুয়ার আসরের সরঞ্জামাদি জব্দসহ জড়িত ব্যক্তিদের আটক করে আদালতে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন।

ঝিনাইদহ শিল্প ও বণিক সমিতির আয়োজনে জেলার পাঁচটি স্থানে যাত্রা ও সার্কাসের নামে হাউজি ও জুয়াসহ অশ্লীল নাচের আসর চলছিল।