ঝিনাইদহে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদরের তেঁতুলবাড়িয়া এলাকায় আজ শনিবার সকালে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলের কাছে নলডাঙা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নয়নের ভাষ্য, দুই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর থেকে ৩০ বছরের মধ্যে হবে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, কেউ তাঁদের মেরে ফেলে রেখে গেছে।

এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার রাতে বা আজ ভোরে ওই এলাকায় কোনো গোলাগুলির শব্দ পাওয়া যায়নি।