ঝিনাইদহে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুরে কলাগাছের ভেলায় উঠে খেলা করতে গিয়ে ভেলা উল্টে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মামুনশিয়া গ্রামে এই ঘটনা ঘটে। তারা হচ্ছে মামুনশিয়া গ্রামের ননি মণ্ডলের ছেলে মুরাদ (১১), জয়নাল মণ্ডলের দুই মেয়ে রিয়া (১১) ও নিরব (৯)।

গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ওই তিন শিশু বাড়ির অদূরে একটি পুকুরে গোসল করতে যায়। তারা পুকুরে নেমে কলার ভেলায় উঠে পুকুরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় ভেলাটি উল্টে গেলে শিশুরা নিচে পড়ে যায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করে। পুকুরের পাড়ে থাকা অপর দুই শিশু রিপন মণ্ডল ও সুমাইয়া খাতুন ঘটনা দেখে দৌড়ে ওই শিশুদের বাড়িতে গিয়ে খবর দেয়। বাড়ির লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে যান। পথেই শিশুরা মারা যায় বলে হাসপাতালের চিকিৎসকেরা জানান।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর ঘটনাটি নিশ্চিত করেছেন।