ঝিনাইদহে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের দক্ষিণ-কালিকাপুর এলাকা থেকে পুলিশের এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, ছেলে ও মেয়েকে থানায় নিয়ে গেছে পুলিশ।

নিহত পুলিশ সদস্যের নাম ওবাইদুল ইসলাম (৪৮)। তিনি সদর উপজেলার বাকড়ী গ্রামের দবির হোসেনের ছেলে। শহরের দক্ষিণ-কালিকাপুর এলাকার বাড়িতে থাকতেন তিনি।

ঝিনাইদহ সদর থানা-পুলিশ জানিয়েছে, ওবাইদুল চুয়াডাঙ্গা জেলার সদর থানায় কর্মরত ছিলেন। গত ১ আগস্ট থেকে তিনি ছুটি কাটাচ্ছিলেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, নিজ বাড়িতে ওবাইদুলের লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি হাসান হাফিজুর রহমানের ভাষ্য, ওবাইদুলকে শ্বাসরোধ করে হত্যার পর ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।