ঝিনাইদহে ব্যাংক কর্মকর্তা অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই লাখ টাকা মুক্তিপণ চেয়ে ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে কর্মস্থল যশোর থেকে নিজ বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে ফেরার পথে অপহরণের শিকার হন সুজল রায় নামের ওই কর্মকর্তা।
অপহৃত সুজলের বাবা ঠাকুরদাস রায় জানান, যশোর থেকে গাড়িতে ওঠার পর তাঁর সঙ্গে একবার কথা হয়। এরপর আর কোনো খবর না পেয়ে তাঁরা বিচলিত হয়ে পড়েন। রাতেই একটি মুঠোফোন থেকে তাঁদের বাড়িতে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।