ঝিনাইদহে যুবককে কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের প্রিয়া সিনেমা হলের সামনে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম তরিকুল ইসলাম ওরফে উপ্তি (৩০)। তিনি শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে উপ্তি নিজের বাড়ি থেকে শহরের দিকে আসছিলেন। এ সময় প্রিয়া সিনেমা হলের সামনে পৌঁছালে কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করে। দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে তাঁর দুই হাতের কবজি ও দুই পা বিচ্ছিন্ন করা চেষ্টা চালায়। এ সময় স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আহত উপ্তি শহরের কাঞ্চননগর এলাকার সবুজ হত্যা মামলার ২ নম্বর আসামি। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।