ঝিনাইদহে যুবলীগ নেতার ৪ হাজার কলাগাছ কর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলওয়ের কাছ থেকে বন্দোবস্ত নেওয়া ১০ বিঘা জমিতে কলার চাষ করেছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান। কিন্তু গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা সেখানে অন্তত চার হাজার গাছ কেটে ফেলে। পাশাপাশি কলের লাঙল দিয়ে চাষ করে।
গতকাল সোমবার জানতে চাইলে মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলার আড়পাড়া মৌজায় রেলওয়ের প্রায় ১০ বিঘা জমি আছে। প্রায় ১৩ বছর আগে তিনি ওই জমি একসনা বন্দোবস্ত নেন। প্রতিবছর ইজারা মূল্য পরিশোধ করে আসছেন। এরপরও রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলা হয়েছে।
কার নির্দেশে এ কাজ করা হয়েছে, জানতে চাইলে মোস্তাফিজুর রহমান কারও নাম প্রকাশ করেননি। তবে তিনি বলেন, রাজনৈতিক বিরোধের জেরে তাঁর প্রতিপক্ষের লোকজন এই ক্ষয়ক্ষতি করেছেন। ঘটনাটি তিনি স্থানীয় থানা-পুলিশকে মৌখিকভাবে অবহিত করেছেন।