ঝিনাইদহে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের বারোবাজারে মর্মান্তিক দুর্ঘটনার ১৪ মাস পর গত বুধবার শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ। প্রথম দিন ৪০টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
ধারণা করা হয়, এসব অবৈধ স্থাপনার কারণে রাস্তা আড়ালে পড়ায় গত বছরের ১ আগস্ট বরযাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ১৩ জন বরযাত্রী নিহত হন।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন রেলওয়ের ঈশ্বরদী ভূসম্পত্তি বিভাগীয় কর্মকর্তা মোস্তাক আহমদ, ঝিনাইদহের নির্বাহী হাকিম উত্তম কুমার রায়, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন।
রেলওয়ে কর্মকর্তা মোস্তাক আহম্মদ বলেন, বারোবাজারে রেললাইনের পাশে ৬৯টি অবৈধ স্থাপনা আছে। সব কটিই উচ্ছেদ করা হবে।