ঝিনাইদহে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সদর উপজেলায় আজ মঙ্গলবার ভোররাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
র্যাবের ভাষ্য, নিহত ব্যক্তির নাম মো. রাফিউদ্দিন ওরফে ছোট তারেক। তিনি বিপ্লবী কমিউনিস্ট পার্টির হক গ্রুপের নেতা।
আজ সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় দাবি করা হয়, র্যাব-৬-এর সদস্যদের সঙ্গে গুলিবিনিময়ে রাফিউদ্দিন নিহত হন। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গুলি, পেট্রলবোমা, বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।