ঝিনাইদহে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহিদুল ইসলাম ওরফে পচাঁ (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর রাতে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটেছে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য, ডাকাতির চেষ্টাকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ডাকাতদলের এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে অন্যরা পালিয়ে গেলেও একাধিক হত্যাসহ ৮ মামলার আসামি শহিদুল ইসলাম মারা যায়। ঘটনাস্থল থেকে র‍্যাব অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, ভোর ৩টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার ফলসি বটতলায় এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ঝিনাইদহ র‍্যাব-৬ এর সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতেরা র‍্যাবের টহল গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। পরে ঘটনাস্থলে শহিদুলকে মৃত পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি মাহাতাব উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও দুইটি গুলি উদ্ধার করা হয়েছে।