ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি বাঁশঝাড় থেকে গতকাল শনিবার মজিবর রহমান (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কুখাতাইড় গ্রামের বাসিন্দা। কৃষকের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মজিবর গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির অদূরে মুক্তিনগর বাজারে গিয়ে আর ফেরেননি। গতকাল বেলা দুইটার দিকে স্থানীয় লোকজন ওই গ্রামের বাঁশঝাড়ের মধ্যে একটি গাছে মজিবরের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। থানার পরিদর্শক (তদন্ত) কাওছার আহমেদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি