প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গায় সাদিয়া পারভীন (১৪) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া মহল্লার একটি বাড়ির কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। সাদিয়া পারভীন পৌরসভার পূর্ব হাসামদিয়া মহল্লার বাসিন্দা ও ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহাবুদ্দিন শেখের মেয়ে। সাদিয়া একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। ভাঙ্গা থানার এসআই মিরাজ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।