প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের গফুর মণ্ডল পাড়া থেকে গতকাল শুক্রবার সকালে সুফিয়া বেগম (৩৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের বড় ভাই হাসমত সরদার বলেন, সকাল আটটার দিকে প্রতিবেশী কয়েকজন ডাকাডাকি করে দরজা না খোলায় চিৎকার করতে থাকে। দ্রুত তিনিসহ পরিবারের অন্য সদরারা কাছে গিয়ে উঁকি দিয়ে দেখেন, ঘরের আড়ার সঙ্গে তিনি ঝুলে আছেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও থানা-পুলিশকে জানান। তাঁর স্বামী ফিরোজ মোল্লা প্রায় ১০-১১ বছর আগে তাঁকে ফেলে অন্যত্র চলে গেছেন।