প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফাতেমা আক্তার ওরফে বৃষ্টি (২২) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নেত্রকোনার বারহাট্টা থানার জীবনপুর গ্রামের আবদুল মোতালেবের মেয়ে। থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে যৌনপল্লির একটি বাড়ির ভাড়াটিয়া ওই তরুণীর কক্ষের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় এবং কোনো সাড়াশব্দ না পাওয়ায় অন্য ভাড়াটিয়ারা ডাকাডাকি করতে থাকেন। পরে কয়েকজন ঘরের দরজা খুলে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। সন্ধ্যায় পুলিশ লাশ নামানোর পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।