ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার ভাড়া বাড়ি থেকে গতকাল মঙ্গলবার সকালে রীনা বিবি নামের এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রীনা (২০) দিনাজপুরের হাকিমপুর উপজেলার পাউসঘাড়া এলাকার সফিকুল ইসলামের স্ত্রী। স্বামী-স্ত্রী দুজনেই কালিয়াকৈরে লিজ ফ্যাশন নামের একটি পোশাক কারখানার শ্রমিক। গতকাল সকাল সাতটার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে সফিকুল গোসল করতে যান। ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে পুলিশ বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত রীনার লাশ উদ্ধার করে।