ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় মোমেনা খাতুন (৩৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মাগুরা বউবাজার এলাকার আবদুল হামিদের বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই গৃহকর্মী স্থানীয় একটি ছাত্রাবাসে রান্না করতেন। তিনি শহরের রাজারবাগান এলাকায় থাকতেন। সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, মোমেনার শরীরে জখমের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।