ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই উপজেলার ছোটডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে গতকাল বৃহস্পতিবার সকালে সোহেল রানা (১৮) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহেল রানা দীর্ঘদিন ধরে ঢাকায় রিকশা চালাতেন। গত বুধবার তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। এলাকাবাসী গতকাল ভোরে বাড়ির পাশের আমগাছে তাঁর লাশ ঝুলতে দেখেন। লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।