ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ গতকাল রোববার দুপুরে লতা (৩৫) নামের এক যৌনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি স্থানীয় আঞ্জুমানওয়ারা বাড়িওয়ালির ভাড়াটে। স্থানীয় কয়েকজন জানান, গতকাল বেলা ১১টা বাজলেও ঘরের দরজা না খোলায় সন্দেহ হয়। পরে টিনের বেড়ার ফাঁক দিয়ে দেখা যায় তিনি ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন। বিষয়টি থানায় জানালে পুলিশ দুপুরে ঘরের দরজা খুলে লতার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এসআই আমিনুল ইসলাম বলেন, কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।