ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বারাসিয়া নদীর পাড়ের একটি বরইগাছে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়। সকালে এলাকাবাসী গলায় লুঙ্গি প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে আলফাডাঙ্গার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। আলফাডাঙ্গা থানার ওসি নাজমুল করিম বলেন, মৃত ব্যক্তির গলা, পাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।