ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে গত শনিবার রাতে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় শরুফা আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শরুফা আক্তার উপজেলার চাঁদপুর ইউনিয়নের আজলবেড়া গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী। তিনি ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রামের সালাম শেখের মেয়ে এবং এক কন্যাসন্তানের মা। প্রতিবেশী সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে শরুফার ঝগড়া হয়। পরে বসতঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই গৃহবধূর লাশ পাওয়া যায়। জয়নগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।