ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় গতকাল সোমবার গলায় ফাঁস লাগানো অবস্থায় আছিয়া বেগম (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার হাউসপুর গ্রামের আবদুল বারিকের (২৬) সঙ্গে প্রায় তিন বছর আগে একই উপজেলার বশিকোড়া গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আছিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন আছিয়াকে নানাভাবে নির্যাতন করছিলেন। রোববার বিকেলে আছিয়ার সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। গতকাল তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।