ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলায় একটি বেকারির আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার উজিরপুর উপজেলার ধামুরা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম রেশমা বেগম (৩০)। তিনি ধামুরার মো. ছোহরাব হোসেনের স্ত্রী। উজিরপুর থানার পুলিশ জানায়, গতকাল সকালে লাশ পাওয়ার খবর থানায় দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, বিষয়টি আত্মহত্যা নাকি হত্যা, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে। এ ঘটনায় রেশমার স্বামী এবং বেকারির মালিকের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। নিহত গৃহবধূর ভাই ওই মামলার বাদী।