ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদর উপজেলায় হ্যাপী আক্তার (১৬) নামের ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই গৃহবধূ সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ডাবল ব্রিজ-সংলগ্ন দুর্গাপুর গ্রামের বাসিন্দা। গৃহবধূর স্বামী রাকিব দাবি করেন, তাঁর স্ত্রী ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে হ্যাপীর বাবা হুমায়ন শেখ অভিযোগ করেন, হ্যাপিকে ওর স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে মেরে ফেলেছে। কোতোয়ালি থানার এসআই মিরাজুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।