ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে বিমলা রানী (৫৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিমলা রানী উপজেলার পেচিবাড়ি গ্রামের মৃত নরেশ চন্দ্র সরকারের স্ত্রী। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বিমলা রানীর লাশ গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় বাড়ির পাশে কাঁঠালগাছের সঙ্গে ঝুলে থাকতে দেখেন স্বজনেরা। পরে তাঁদের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বিমলা রানী বুধবার রাতে খাওয়াদাওয়া সেরে ঘরে ঘুমানোর কথা বলে সবার অজান্তে বাড়ির বাইরে যান। খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।