ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ছোট দুধপাতিলা গ্রাম থেকে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের ইসমাইল বিশ্বাসের আমবাগানে ওই ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। নিহত ব্যক্তির পরনে চেক লুঙ্গি ও চেক শার্ট আছে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।