প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে নীলিমা রানী মণ্ডল (৪০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নীলিমা রানী ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হাসখালী গ্রামের নিখিল চন্দ্র মণ্ডলের স্ত্রী। ধুনট থানার পরিদর্শক (তদন্ত) পিএন সরকার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে হাসখালী গ্রামে গিয়ে গাছের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় নীলিমার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।