ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় শারমিন আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বালিথুবা পূর্ব ইউনিয়নের গাজী বাড়িতে স্বামীর ঘরে শারমিনের লাশ পাওয়া যায়। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শারমিন আক্তার চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী গ্রামের হজরত আলীর মেয়ে। ফরিদগঞ্জ থানা-পুলিশ জানায়, কয়েক বছর আগে শারমিনের সঙ্গে ফরিদগঞ্জের পূর্ব বালিথুবার মাসুদ গাজীর বিয়ে হয়।