ঝড়-বৃষ্টিতে অভিযান বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে আজ বৃহস্পতিবার ভোররাত থেকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। ছবিটি সকাল সাড়ে সাতটায় নাসিরপুর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানায় অভিযান বিঘ্নিত হচ্ছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল সকাল সোয়া আটটার দিকে প্রথম আলোকে এই তথ্য জানান।

মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানায় গতকাল বুধবার ‘অপারেশন হিট ব্যাক’ শুরু হয়।

অভিযান-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা গতকাল জানিয়েছিলেন, রাতের অন্ধকারে এ ধরনের অভিযান চালানো খুব ঝুঁকিপূর্ণ। তাই রাতে কিছুটা বিরতি নিয়ে আজ দিনের আলোতে আবার অভিযান শুরু হবে। সারা রাত সতর্ক পাহারা থাকবে।

মৌলভীবাজারে আজ বৃহস্পতিবার ভোররাত থেকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। ছবিটি সকাল সাড়ে সাতটায় নাসিরপুর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
মৌলভীবাজারে আজ বৃহস্পতিবার ভোররাত থেকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। ছবিটি সকাল সাড়ে সাতটায় নাসিরপুর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

আজ ভোররাত থেকে মৌলভীবাজারে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ কারণে অপারেশন হিট ব্যাক বিঘ্নিত হচ্ছে বলে জানায় পুলিশ।

জঙ্গি আস্তানা দুটি সারা রাত ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভোররাত থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তারা জঙ্গি আস্তানা দুটি ঘিরে আছে।

মৌলভীবাজারে আজ বৃহস্পতিবার ভোররাত থেকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। ছবিটি সকাল সাড়ে সাতটায় নাসিরপুর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
মৌলভীবাজারে আজ বৃহস্পতিবার ভোররাত থেকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। ছবিটি সকাল সাড়ে সাতটায় নাসিরপুর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

দুটি জঙ্গি আস্তানার দুই কিলোমিটার চৌহদ্দিতে ১৪৪ ধারা জারি রয়েছে।

অপারেশন হিট ব্যাকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে সোয়াটও আছে।

মৌলভীবাজার জেলা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গত মঙ্গলবার দিবাগত দেড়টার দিকে তাঁরা মৌলভীবাজার শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলিতে দোতলা একটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে ফেলেন। এরপর ভোরে শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামে আরেকটি জঙ্গি আস্তানা শনাক্ত করে সেটিও ঘিরে ফেলেন।