টঙ্গিবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর গনাইশার গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার বিকেল ও গতকাল রোববার সকালে দুই পক্ষের দুই দফা সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জের ধরে শনিবার বিকেল তিনটার দিকে গনাইশার গ্রামে মিলন চোকদার ও নাইম পক্ষের সঙ্গে একই গ্রামের মো. আলী শেখের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে মতি শেখ, স্বপন ঢালী, মো. আলী শেখ, আনসার আলী শেখ, নূর ইসলাম পাইকসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ওই দিন রাতে মো. আলী শেখ বাদী হয়ে ১৩ জনকে ও শামসুল হক চোকদার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
ঘটনার জের ধরে গতকাল সকাল আটটার দিকেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের আরও ১৫ জন আহত হন।