টঙ্গীতে অপহৃত শিশু সাভারে উদ্ধার, গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর বৌবাজার এলাকা থেকে অপহৃত মো. ইয়াসিন (৬) নামের এক শিশুকে চার দিন পর গত রোববার রাতে সাভারের তেঁতুলজোড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
ইয়াসিন টঙ্গীর বৌবাজার এলাকার আমান উল্লাহর ছেলে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মারুফা আক্তার, জামিল হোসেন, হৃদয় হোসেন ও মোক্তার হোসেন।