টঙ্গীতে জোড়া খুনে গ্রেপ্তার ৫: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর এরশাদনগরে জোড়া খুনের ঘটনার মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তারের দাবি করেছে র‍্যাব।
আজ সোমবার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এমন দাবি করা হয়।
র‍্যাবের ভাষ্য, ওই পাঁচজনকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে হত্যার মূল পরিকল্পনাকারীও আছেন। হত্যায় ব্যবহৃত রামদা ও চাপাতি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি র‍্যাব। এ ছাড়া ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্যও জানানো হয়নি।