প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি ভবনের দুটি ফ্ল্যাটে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতদের হামলায় দুজন আহত হন। টঙ্গী থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত তিনটার দিকে একদল ডাকাত দত্তপাড়া এলাকার চারতলা ভূইয়া ভিলার দ্বিতীয় তলায় পাশাপাশি দুটি ফ্ল্যাটের দরজা ভেঙে প্রবেশ করে। ডাকাতেরা ফ্ল্যাটের বাসিন্দাদের জিম্মি করে পাঁচ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে। বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা ওই দুই ফ্ল্যাটের সেলিনা ও ময়না নামের দুজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আহত দুজনকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।