টঙ্গীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশার টাকা না পেয়ে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীর আরিচপুর গাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
নিহত নারীর নাম ঝুমুর আক্তার (৩২)। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর গ্রামের আতিয়ার মোল্লার মেয়ে। স্বামী মোক্তার হোসেনের (৩৮) সঙ্গে ঝুমুর গাজীবাড়ি এলাকার আবুল কমিশনারের বাড়িতে ভাড়া থাকতেন।
গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শিউলি মঙ্গলবার রাতেই টঙ্গী থানায় হত্যা মামলা করেন।