টঙ্গীতে পুলিশের সোর্স খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পুলিশের সোর্স ছিলেন।

আজ মঙ্গলবার সকালে টঙ্গীর শিলমুন এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম কুতুব আলী (৪৫)। তাঁর বাবার নাম হাবিবুর রহমান।

টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এলাকায় পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন কুতুব আলী। তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।