টঙ্গীতে পোশাক শ্রমিক খুন, ঘাতক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গীর এরশাদনগরে সহকর্মীর ছুরিকাঘাতে হাবিবুর রহমান (২৫) নামে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন। কারখানার অন্য শ্রমিকেরা ঘাতক নাসির হোসেনকে (২৫) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে প্যাসিফিক এ আই ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হাবিবের বাবার নাম মোতাহার হোসেন। এরশাদনগরেই তাঁদের বাসা।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মিয়ার ভাষ্য, পূর্ব শত্রুতার জের ধরে একই কারখানার শ্রমিক নাসির হাবিবকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে ঘটনার সঙ্গে সঙ্গে কারখানার অন্য শ্রমিকেরা নাসিরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এই ঘটনার পর আব বৃহস্পতিবারের জন্য পোশাক কারখানা প্যাসিফিক এ আই ফ্যাশন লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।