টঙ্গীতে বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গীর দত্তপাড়া রোড এলাকা থেকে গত শনিবার ৩৫ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দত্তপাড়া এলাকার বাসিন্দা মো. মামুন (৩৫), বরিশালের বাবুগঞ্জ থানার কেদারপুর এলাকার আতাহার আলী (৬০) ও বরিশালের কাউনিয়া এলাকার এখলাছ মল্লিক (৩৫)।
র্যা ব-১০ এর সহকারী পরিচালক খায়রুল আলম জানান, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে র্যা ব সদস্যরা ক্রেতা সেজে দত্তপাড়া এলাকার স্থানীয় আবদুল জাব্বার মিয়ার ভাড়া বাড়িতে অভিযান চালান।