টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীর পশ্চিম আরিচপুর এলাকায় রনি (২৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।
আজ মঙ্গলবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত রনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় এবং আটক ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারখানা থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে রনিকে দুর্বৃত্তরা হত্যা করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।