টঙ্গীতে র্যা বের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর নৌবন্দর এলাকায় গত বৃহস্পতিবার রাতে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক কয়েকটি হত্যা মামলার আসামি এবং মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে জড়িত ছিলেন বলে দাবি র্যা ব-পুলিশের।
তবে নিহত ব্যক্তির স্ত্রী মাহমুদা খাতুনের দাবি, বন্দুকযুদ্ধের ঘটনা র্যাবের ‘সাজানো নাটক’। এক মাস আগে গ্রেপ্তারের পর থেকে তাঁর স্বামী র্যা বের হেফাজতে ছিলেন।
দেলোয়ার হোসেন টঙ্গীর আরিচপুর এলাকার মৃত রহিম উদ্দিন গাজীর ছেলে। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরে বলে জানিয়েছে পুলিশ।
র্যা ব-১-এর ভারপ্রাপ্ত অপারেশন অফিসার মো. নাজমুল হাসান রাজীব বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে টঙ্গীর নৌবন্দর এলাকার একটি ইটভাটায় বসে কয়েকজন মাদক ব্যবসা ও চাঁদাবাজির টাকা ভাগাভাগি করছে, এমন খবর পান তাঁরা। এরপর রাত তিনটার দিকে তাঁদের একটি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। র্যা বও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও দেলোয়ার গুলিবিদ্ধ হয়ে ইটভাটা এলাকায় পড়ে থাকেন। তাঁকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।