টঙ্গীতে শিশু ধর্ষণের শিকার, তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শনিবার রাতে মামলা করেছেন শিশুটির বাবা। পুলিশ অভিযুক্ত তরুণকে রাতেই খৈরতুল এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, শনিবার শিশুটির বাবা কাজের জন্য বাইরে যান। তাঁর মেয়ে (৫) ও ছেলে (৯) বাসা থেকে বের হয়ে বাবার কাছে যায়। ফেরার পথে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক তরুণ (১৮) মেয়েটির ভাইকে কৌশলে বাড়ি পাঠিয়ে দিয়ে মেয়েটিকে নিজবাড়িতে নিয়ে যান। সেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয়। মেয়েটি কান্নাকাটি শুরু করলে তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে মেয়েটির বাবা রাতেই থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে খৈরতুল এলাকা থেকে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করে।

টঙ্গী থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।